মাথাভাঙ্গা, ২২ মে :
বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পর ঘর ছাড়া পঞ্চায়েত সমিতির এক সদস্য ও দুই পঞ্চায়েত সদস্যাকে ঘরে ফেরালো বিজেপি নেতৃত্ব। মাথাভাঙ্গা এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত বর্মণ ও পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকার ২৩৯ ও ২৪০ নং বুথের পঞ্চায়েত সদস্যা মমতা দাস ও শোভা বর্মণকে সন্মানের সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।
এবিষয়ে বিজেপির ৪নং মন্ডল সাধারণ সম্পাদক মহাদেব বর্মণ বলেন রাজ্য নেতৃত্বের নির্দেশমতো এদের ঘরে ফেরানো হয়েছে। ১৪ দিন পর ঘরে ফিরতে পেরে বিজেপি নেতৃত্বদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সহ পঞ্চায়েত সদস্যরা।

