জলপাইগুড়ি, ৩ এপ্রিল :
বাবার হাত ধরেই রাজনীতিতে আসা। বাবার হয়ে প্রচারের ঝড় তুললেন মেয়ে প্রণয়িতা দাস। জলপাইগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তরের দাপটে নেতা কৃষ্ণ দাসের সমর্থনে জলপাইগুড়ি শহরে আসলে নেমেছে মেয়ে। মেয়ে প্রণয়িতা জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা, রাজনীতিতে বাবার হাত ধরেই আসা তারপর ধীরে ধীরে তৃণমূল নেত্রী। ডাবগ্রাম ফুলবাড় রাজগঞ্জ এবং জলপাইগুড়ি সদরের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর পাশাপাশি জলপাইগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ দাস। একদিকে কৃষ্ণ দাস তিনি জেলার বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারে দাপিয়ে বেড়াচ্ছে। ঠিক তখন জলপাইগুড়ি সদরে প্রচারের ঝড় তুললেন মেয়ে। তৃণমূল কংগ্রেসের নেতার কর্মীরা কৃষ্ণ দাসের সমর্থনে জোর প্রচার শুরু করেছেন। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি তৃণমূলের।

