শিলিগুড়ি, ১৩ মার্চ :
সেবক রোড হিট এন্ড রান মামলায় অভিযুক্ত দেবাংশু পালকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এদিন সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল শিলিগুড়ি আদালত চত্বরে। হিট অ্যান্ড রান মামলায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন শংকর ছেত্রীর পরিবারের সদস্যরা। শংকর ছেত্রীর পরিবার ও পরিজনের সদস্যরা রীতিমতো হাতে প্ল্যাকার্ড নিয়ে শিলিগুড়ি আদালত চত্বরে দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত কিছুদিন আগে সেবক রোডে গভীর রাতে গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় শংকর ছেত্রীর। ঘটনার তদন্ত দাবি জানান শংকর ছেত্রীর পরিবারের সদস্যরা। পুলিশ তদন্তে গতি এনে অভিযুক্ত দেবাংশু পালকে গ্রেফতার করে। ঘটনা ঘিরে গোটা শহরে চাঞ্চল্য ছড়ায়।
এদিন দেবংসু পালকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়, সকাল থেকেই নিরাপত্তার বেষ্টনীতে গোটা আদালত চত্বর ছিল মোরা।

