কোচবিহার, ২ ফেব্রুয়ারী :
প্রথম দিনের পরীক্ষায় জেলাজুড়ে অনুপস্থিত ১০৫০ জন পরীক্ষার্থী। অসুস্থ হয়ে পড়ল দুই পরীক্ষার্থী । পরে এমজেএন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বসে পরীক্ষা দেয় তারা। । জানা গিয়েছে অসুস্থ দুই ছাত্রীর নাম জুলেখা খাতুন এবং আরজুবা খাতুন । এর মধ্যে জুলেখা খোলটা হাই স্কুলের ছাত্রী । তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বানেশ্বর খাবসা হাই স্কুলে । পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে আরজুবা খাতুন কোচবিহার নীলকুঠি সিস্টার নিবেদিতা হাই স্কুলের ছাত্রী । আর সিট পড়েছিল রামকৃষ্ণ গার্লস হাই স্কুলে । অসুস্থ বোধ করায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকেই নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে এই দুই ছাত্রী ।
সাথে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতির হার চোখে পড়েছে । কোচবিহার জেলায় ২৮৪ জন ছাত্র পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন । সাথে অনুপস্থিত ছাত্রীর সংখ্যা ৭৬৬ জন। মোট ১০৫০ জন পরীক্ষাত্রী অনুপস্থিত ছিল পরীক্ষাকেন্দ্রে।

