দিনহাটা, ২৭ মে:
২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার হলেন পুটিমারী এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি রায় বর্মনের স্বামী তথা তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন বর্মন। বুধবার দুপুরে দিনহাটা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে একাধিক জায়গায় অশান্তি সহ তৎকালীন সময় বিরোধীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় একাধিক তৃণমূল নেতার নাম জড়ায়। সেই মামলাতেই নাম জড়িয়ে ছিল তৃণমূলের বর্তমান প্রধানের স্বামীর নাম। এরপরেই সরকার পালাবদল হতেই বিভিন্ন জায়গায় দেখা যায় তৎকালীন সময় ভোট পরবর্তী হিংসা মামলার যে ফাইল তা খোলা হয়। এবং একে একে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। এবার দিনহাটা তেও দেখা গেল এক তৃণমূল নেতা তথা প্রধান স্বামীকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে।

