শিলিগুড়ি, ৬ জুন:
ইতিহাসকে আঁকড়ে ধরে রয়েছে শিলিগুড়ি টাউন স্টেশন ১৮৮১সালে শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রয় ট্রেন। ব্রিটিশ আমলে তৈরি শিলিগুড়ি টাউন স্টেশনের পুরনো স্টেশন ঘরটি বহু ইতিহাসের সাক্ষী রয়েছে। এই স্টেশনে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,নেতাজী সুভাষচন্দ্র বোস,মহাত্মা গান্ধী সহ আরো অনেক মনীষীরা এই স্টেশনে এসেছেন। সেই স্টেশন কে সংরক্ষণের দাবি দীর্ঘদিন থেকেই উঠে এসেছে শিলিগুড়ির বিভিন্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে। সেই দাবিকে মান্যতা জানিয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে শিলিগুড়ি টাউন স্টেশনের ঐতিহাসিক স্টেশন ঘরটিকে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে কাটিহার ডিভিশনের ডি.আর.এম. (DRM) ‘কিরেন্দ্র নারা’শিলিগুড়ি টাউন স্টেশনের ঐতিহ্যবাহী পুরনো ঘর গুলো পরিদর্শন করেন।প্রায় তিন কোটি টাকা ব্যয় করে এই ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউনস্টেশনের ঘরগুলো সংরক্ষণ করা হবে বলে জানান তিনি। এছাড়াও স্টেশন কে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। ইতিহাসের সাক্ষী এই স্টেশনের ঘরগুলিকে যেমন আছে তেমন করেই সংরক্ষণ করার নির্দেশ এসেছে আমাদের কাছে। যেমন রয়েছে সেরকমই সংরক্ষণ করা হবে। এই মুহূর্তে ঘর গুলির অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। এই সমস্ত স্টেশনের ঘরগুলিকে পুনরায় সংরক্ষণ করে তার ঐতিহ্য ফেরানো হবে। এর ফলে ব্রিটিশ আমলে তৈরি এই স্টেশন পর্যটকদের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।

