কোচবিহার, ১৯ মার্চ :
বিধানসভা নির্বাচনের মুখে কোচবিহারের অসাম-বাংলা সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেফতার করল বক্সিরহাট থানা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহার জেলার বক্সিরহাট থানা পুলিশ অসম বাংলা সীমান্তের নাকা পয়েন্টে তল্লাশি চালায়। অসমের দিক থেকে একটি সন্দেহভাজন মহেন্দ্র থার গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ডাস্টবোর্ড থেকে একটি পিস্তল ও ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি গাড়িতে থাকা তিন যুবককে গ্রেফতার করে বক্সিরহাট থানা পুলিশ। ধৃত ৩ যুবক হলেন কুন্দন পাটেল, সঞ্জিত কুমার পাটেল ও বিটটু কুমার। তিনজনেরই বাড়ি বিহার রাজ্যে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে আজ তাদের আদালতে তোলা হবে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কোচবিহার জেলা জুড়ে এরাই মাঝে আবারো আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে কোচবিহার জেলা জুড়ে।

