কোচবিহার, ২৭ জানুয়ারী :
কোচবিহারে জামালদহে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামল SUCI। মঙ্গলবার তারা কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় । তাঁদের দাবি অবিলম্বে , ঘটনার বিচার করে অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে।
জামালদহে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছে ৬৩ বছরের একজন বৃদ্ধ । সংগঠনের দাবি , মাদকাসক্তির কারণেই এই ঘটনা ঘটেছে । এরপরেও রাজ্য এবং কেন্দ্র সরকার মাদক দ্রব্য বিক্রির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ। ফলে জেলাজুড়ে মাদক বিক্রি এবং পাচার রোধের দাবি জানিয়েছে SUCI

