on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শিলিগুড়িতে বহু তল মার্কেট কমপ্লেক্সে শর্ট সার্কিট থেকে আগুন
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে বহু তল মার্কেট কমপ্লেক্সে শর্ট সার্কিট থেকে আগুন

Online Desk
Last updated: February 22, 2026 5:01 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারী :

শিলিগুড়িতে বহু তল মার্কেট কমপ্লেক্সে আগুন।শর্ট সার্কিট থেকেই বহু তলে আগুন।শিলিগুড়ির মহাবীর স্থানের ঐ বহুতলে আজ দুপুর পৌনে একটা নাগাদ আগুন লাগে। আগুনের খবর পেয়ে
ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকল।
আতঙ্কে মার্কেট কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সকলেই। তবে আজ রবিবার হওয়ায় বেশিরভাগ দোকান বন্ধ ছিল।
শিলিগুড়ি থানার কাছে মহাবীর স্থান এলাকায় ঐ বহুতল মার্কেট কমপ্লেক্স বিল্ডিং এ আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে আগুনের খবর পেয়ে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর এবং শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। দমকল বিভাগ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মার্কেট কমপ্লেক্সের সমস্ত মিটার যেখানে থাকে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।। তবে অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা ওই মার্কেট কমপ্লেক্স এ তেমন না থাকায় হিমশিম খেতে হয় দমকলকে। ঘিঞ্চি গলির মধ্যে দমকলের ইঞ্জিন ঢোকাতে সমস্যা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলের ওপরে দমকল কর্মীরা ইঞ্জিন নিয়ে পৌঁছন এবং সেখান থেকেই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর মহাবীর স্থানের গলিতে ঢোকে আরো দুটি ইঞ্জিন। ওই বিল্ডিং এর কর্তৃপক্ষকে তলব করেছে দমকল বলেই সূত্রের খবর। বহু পুরনো ওই বহুতল বিল্ডিং এ দীর্ঘদিন ধরে চলছে মার্কেট কমপ্লেক্স, কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা তেমন না থাকাতেই এই বিপত্তি। পাশাপাশি আজ রবিবার হওয়াতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহু প্রাণ। কারণ ঘিঞ্চি এলাকায় দমকল ঢুকতে রীতিমতন বেগ পেয়েছে আজ আর কর্মব্যস্ত দিন হলে এই সমস্যা আরও বাড়তো যানজটের কারণে। এই ঘটনা কর্মব্যস্ত দিনে হলে বড়সড় বিপদের আশঙ্কা ছিল বলেই মনে করছেন শহরবাসী।

You Might Also Like

বিষ্ণু কুমারী ওইবার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল পারিজাত জয়ন্তী সমারোহ
মাথাভাঙ্গা শহরের পোস্ট অফিস মোড়ে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কর্মসূচি অনুষ্ঠিত হলো
ধূপগুড়ি ভোটে চা-বলয়ে জোর প্রচার, এগিয়ে থাকার আশায় নির্মল চন্দ্র রায় বানারহাটে অভিযান
কোচবিহারে ফের ‘দিশা’ কমিটির বৈঠকের দাবি, জেলাশাসকের সঙ্গে সাংসদ জয়ন্ত রায়ের আলোচনা
শিলিগুড়ি জেলা হাসপাতালে বিজেপি যুব মোর্চার স্বচ্ছ ভারত অভিযান ও দুস্থ রোগীদের পরিবারের হাতে ফল বিতরণ
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?