on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: সিতাইয়ে বিজেপি নেতা আশুতোষ বর্মার বাড়িতে অস্ত্রসহ চারজন, তদন্তে পুলিশ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহাররাজনীতি

সিতাইয়ে বিজেপি নেতা আশুতোষ বর্মার বাড়িতে অস্ত্রসহ চারজন, তদন্তে পুলিশ

Online Desk
Last updated: June 30, 2026 1:31 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

সিতাই, ৩০ জুন:

 

কোচবিহারের সিতাইয়ে মধ্যরাতে বিজেপি নেতা তথা সিতাই বিধানসভার প্রাক্তন বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার বাড়িতে চার যুবকের উপস্থিতিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গভীর রাতে ওই চার যুবক তাঁর বাড়িতে দেখা করতে আসে। নিরাপত্তারক্ষীর সন্দেহ হওয়ায় তাঁদের আটকে রাখা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ। তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনায় চারজনকেই আটক করে পরে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম চিরঞ্জিত বর্মন, বিষ্ণুচন্দ্র বর্মন, জয়দেব বর্মন এবং জগৎচন্দ্র পাল। এদের মধ্যে চিরঞ্জিত বর্মনের কাছ থেকেই একটি দেশি বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গিয়েছে, সোমবার আশুতোষ বর্মার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল দিনহাটা মহকুমাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেই স্মারকলিপিতে সিতাই বিধানসভার বিধায়ক সঙ্গীতা রায়ের তফসিলি জাতি (এসসি) শংসাপত্র বাতিলের দাবি জানানো হয়। স্মারকলিপি জমা দিয়ে বাড়ি ফেরার পর গভীর রাতে কয়েকজন যুবক তাঁর সঙ্গে জরুরি সাক্ষাৎ করতে চায় বলে দাবি করা হয়েছে।

আশুতোষ বর্মার বক্তব্য, রাতের বেলা ওই যুবকেরা ফোন করে জানায়, তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভাগ করে নিতে চায়। তাঁদের দাবি ছিল, আশুতোষ বর্মার অনেক শত্রু রয়েছে এবং সেই সংক্রান্ত কিছু তথ্য তাঁকে জানানো প্রয়োজন। সেই কারণেই তারা রাতেই দেখা করতে আসে।

বিজেপি নেতা আশুতোষ বর্মা বলেন, “সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের এসসি সার্টিফিকেট বাতিলের দাবিতে আমরা মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। রাতে কয়েকজন যুবক আমাকে ফোন করে দেখা করতে চায়। তারা মধ্যরাতে বাড়িতে আসে। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষী তাদের আটকে রাখেন। পরে তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।”

খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে নিজেদের হেফাজতে নেয়। আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ খতিয়ে দেখছে, কী উদ্দেশ্যে ওই যুবকেরা গভীর রাতে অস্ত্র নিয়ে বিজেপি নেতার বাড়িতে এসেছিল এবং এর পিছনে অন্য কোনও পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল কি না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। তদন্তকারীদের মতে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের উৎস, ঘটনার প্রকৃত উদ্দেশ্য এবং অন্য কেউ এই ঘটনায় জড়িত কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে সিতাই এলাকায় রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সিতাই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

You Might Also Like

ডুয়ার্সের চা বলয়ে জোরকদমে প্রচার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর।
মুর্শিদাবাদে হুমায়ূন কবিরের ‘বাবরি মসজিদ’ ভিত্তিপ্রস্থাপন অনুষ্ঠান: আপাতত হস্তক্ষেপ করছে না আদালত
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই অটো।
মাথাভাঙ্গায় তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া গ্রেফতার, একাধিক অভিযোগে পুলিশের পদক্ষেপ
শহরের মানুষের মন পেতে মরিয়া প্রয়াস চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ
TAGGED:#COOCHBEHAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?