জলপাইগুড়ি, ১৭ মে :
বেআইনি ভাবে মজুত ডিজেল উদ্ধার। পুলিশ এবং ব্লক উন্নয়ন আধিকারিকের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমান ডিজেল।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংড়াভাষা ধীরেন দোকান এলাকায় রবিবার দুপুরে।জানা যায় পুলিশ এবং ব্লক প্রশাসনের কাছে গোপন সুত্রে খবর আসে বিপুল পরিমান জ্বালানি তেল মজুত রয়েছে ঐ এলাকার বিভিন্ন হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ।ধূপগুড়ি থানার আই সি প্রশান্ত চামলিং এবং ধূপগুড়ি বিডিও র নেতৃত্বে পুলিশ ঐ এলাকার বেশ কয়েকটি হোটেলে তল্লাশি চালায়।তল্লাশি চালাতে গিয়ে সূজন মজুমদার নামে এক ব্যক্তির হোটেলে ভেতরে একটি ঘরে মজুত প্রায় ১২০ লিটার ডিজেল উদ্ধার হয়।তবে হোটেল মালিকের খোজ পাওয়া যায়নি।প্রাথমিক ভাবে অনুমান এই জ্বালানি তেল প্রতিবেশী দেশ ভূটান থেকে নিয়ে এসে এই এলাকায় কালোবাজারি করা হয়।ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদার ফোনে জানান,আমাদের কাছে খবর আসা মাত্রই আমরা এলাকায় হানা দিয়েছি।সেখান থেকে এই তেল উদ্ধার হয়।তবে তেল কোন জায়গা থেকে আনা তা এখনো তদন্ত চলছে।ভূটান থেকে আনা জ্বালানি না এ রাজ্যের থেকে কিনে তাতে ভেজাল মিশিয়ে বিক্রি করা হতো কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ এবং উদ্ধার হওয়া তেল বাজেয়াপ্ত করা হয়েছে।

