on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বাংলাদেশ থেকে শিলিগুড়ি—শতবর্ষের ঐতিহ্যের ধারাবাহিকতা, ২৭ বছরে হাকিম পাড়ায় গন্ধেশ্বরী পুজোর জৌলুস
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

বাংলাদেশ থেকে শিলিগুড়ি—শতবর্ষের ঐতিহ্যের ধারাবাহিকতা, ২৭ বছরে হাকিম পাড়ায় গন্ধেশ্বরী পুজোর জৌলুস

Online Desk
Last updated: May 1, 2026 1:36 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১ মে :

শিলিগুড়ির হাকিম পাড়ায় বণিক বাড়িতে গত ২৭ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে মা গন্ধেশ্বরীর পুজো। মৌসুমী বণিকের পরিচালনায় প্রতি বছর বৈশাখী পূর্ণিমার দিন এই পুজো ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। স্থানীয় মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গন্ধেশ্বরী পুজো মূলত গন্ধবণিক সম্প্রদায়ের কূলদেবীর আরাধনা। দেবী গন্ধেশ্বরীকে দেবী দুর্গারই এক রূপ বলে মানা হয়। সিংহবাহিনী, চতুর্ভুজা এই দেবীর হাতে থাকে শঙ্খ, চক্র ও ধনুর্বাণ। তাই তাঁর মূর্তির সঙ্গে মা দুর্গা বা জগদ্ধাত্রীর সাদৃশ্য স্পষ্টভাবে চোখে পড়ে। ব্যবসার উন্নতি ও সুগন্ধি দ্রব্যের সমৃদ্ধির কামনায় ভক্তরা এই পুজো করে থাকেন। এই পুজোর ঐতিহ্য মূলত বাংলাদেশ থেকে শুরু। প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে বণিক পরিবারে এই পুজো চলে আসছে। পরবর্তীতে সেখান থেকে এদেশে এসে শিলিগুড়ির হাকিম পাড়ায় একই প্রথা বজায় রেখে শুরু হয় এই পুজো। গত ২৭ বছর ধরে সেই ধারাবাহিকতা অটুট রেখে আজও ধুমধামের সঙ্গে আয়োজিত হচ্ছে এই পূজা। এ বিষয়ে সুমিত বণিক বলেন, “আমাদের এই পুজো বহু প্রাচীন ঐতিহ্যের অংশ। বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষেরা এই পুজোর প্রচলন করেছিলেন। আমরা সেই প্রথাকেই ধরে রেখেছি। প্রতি বছর ভক্তদের অংশগ্রহণ আরও বাড়ছে। কোচবিহার, আলিপুরদুয়ার, অসম সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন। বিশেষ করে ডাব দিয়ে ভোগ দেওয়া এবং মানত পূরণের জন্য ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো।” একদিনের এই পুজো হলেও তার জৌলুস ও ভক্তিভাব অনন্য। দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে বণিক বাড়ির গন্ধেশ্বরী পুজো আজ এক মিলনমেলার রূপ নিয়েছে। ঐতিহ্য ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে আগামী দিনেও এই পুজো আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে, এমনটাই আশা আয়োজকদের।

You Might Also Like

বালি-জমি মাফিয়াদের বিরুদ্ধে ক্ষোভের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত, শিলিগুড়িতে চাঞ্চল্য
ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ! কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার ভগৎপুর চা বাগানে বনদপ্তরের সাফল্য
অষ্টমী মেলাতে জনসংযোগে বিজেপি ও তৃণমূল দুই প্রার্থী
শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সাংবাদিক বৈঠক, উত্তরবঙ্গ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য
তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়ি! গ্রেপ্তার ২ বিজেপি কর্মী
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?