ঘোকসা ডাঙ্গা, ৮ মে
এবারে মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান দখল করে ঘোকসা ডাঙ্গা প্রামানিক হাই স্কুলের ছাত্র রৌনক মিত্র। সে এবারে মাধ্যমিকে 700 নম্বরের মধ্যে 692 নম্বর পেয়েছে। প্রিয় বিষয় অংক পাশাপাশি ইতিহাস বিষয় ও পছন্দ রৌনকের ।সে জানায় এতটা প্রত্যাশা না থাকলেও আশা ছিল ৬৯০ এর উপরে নম্বর থাকবে। নিয়ম মেনে প্রতিদিন সকাল সন্ধ্যা পড়াশোনা করত ।ভবিষ্যতে গণিত বিষয় নিয়ে পড়াশোনা করে প্রফেসর হতে চায়। রৌনক জানান এই সাফল্যের পিছনে বাবা-মা সহ শিক্ষক-শিক্ষিকরা অবদান রয়েছে।লকডাউনের সময় তার বাবা নিয়মিত অংক করাতেন। বিশেষ করে তখন থেকেই অংকের প্রতি ভালোবাসা জন্মায় রৌনকের। পড়াশোনা পাশাপাশি একটু অবসর পেলেই তবলা নিয়ে বসে পড়তো রৌনক।তবলা বাজিয়ে মনে ফূর্তি এনে পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়তো তার।
রৌনকের এই সাফল্যে খুশি মা-বাবা থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা,এলাকাবাসী এবং সমগ্র ঘোকসাডাঙ্গাবাসী । বাবা সুকান্ত মিত্র ধূপগুড়ি কলেজে শিক্ষকতা করেন। তিনি জানান জীবনে প্রথম ছেলের দ্বারা প্রাপ্তি এই অনুভূতি ভীষণ ভালো লাগছে। আশা করেছিলাম ভালো ফল করবে। ৯০ এর গন্ডি পেরিয়ে যাবে আাশা করিনি।ছোটবেলা থেকে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, ঘোকসাডাঙ্গার মতো প্রান্তিক এলাকা থেকে সেই স্কুলেই পড়াশোনা করে এত ভালো সাফল্য এবং স্কুলের নাম উজ্জ্বল করা, বাবা হিসেবে অত্যন্ত গর্বিত আমি।
ছেলের এই সাফল্যে বলার মত ভাষা খুঁজে পাচ্ছেন না রৌনকের মা।

