কোচবিহার ,২০ আগস্ট
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক মৃত্যু এক ছাত্রীর।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হস্টেল থেকে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতের নাম তৃষা সাহা। তিনি M.Sc ফার্স্ট ইয়ারের ছাত্রী। সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্যান্য পড়ুয়ারা । সঙ্গে সঙ্গে জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সেখান থেকে থানায় খবর যায়। পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীর দেহটি উদ্ধার করে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ

