তারিখ:15.04.25
মাথাভাঙ্গা:
সম্প্রীতি ও শঙ্খযাত্রা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায়।এদিন এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।এদিন প্রথমেই মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে পুজো এবং তারপর মাথাভাঙ্গা টাউন জামে মসজিদে মোমবাতি জ্বালিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় যা পুরো মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে।শঙ্খ বাজিয়ে এবং উলুধ্বনির মাধ্যমে মহিলারা শোভাযাত্রায় অংশ নেয়। জানা গেছে পহেলা বৈশাখ এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মাথাভাঙ্গাবাসীকে সম্প্রীতির বার্তা দিতেই এদিনের এই শোভাযাত্রার আয়োজন।
এদিনের এই কর্মসূচি বিষয়ে মাথাভাঙ্গা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমিনা বেগম জানান আজ পয়লা বৈশাখ সেই সাথে পশ্চিমবঙ্গ দিবস তাই এই দিনটিতে মন্দিরে পুজো এবং মসজিদে মোমবাতি জ্বালিয়ে শোভাযাত্রার মাধ্যমে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা দিতে এই উদ্যোগ।

