৩০টিরও বেশি অভিযোগ! অবশেষে গ্রেফতার আমির আলম—
দিনহাটা, ২৭ আগস্ট
একাধিক মামলায় অভিযুক্ত আমির আলম গ্রেফতার, বৃহস্পতিবার আদালতে তোলা হবে
একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ বলে পরিচিত আমির আলমকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। বুধবার রাত সোয়া ৯টা নাগাদ দিনহাটা শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমির আলমের বিরুদ্ধে দিনহাটা থানায় ৩০টিরও বেশি অভিযোগ রয়েছে। বাড়ি ভাঙচুর, মারধর, সন্ত্রাস সৃষ্টি-সহ একাধিক অভিযোগে তিনি অভিযুক্ত বলে পুলিশ সূত্রে দাবি। ভোটের ফল ঘোষণার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে দিনহাতা মহকুমা আদালতে তোলা হবে। ঘটনায় তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

