মাথাভাঙ্গা, ২০ ফেব্রুয়ারী :
টিনের বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ প্রতিবেশী বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে। টিনের বেড়া দিয়ে জমি দখলের অভিযোগের ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অ্যালংমারি সংলগ্ন এলাকার। জানা গিয়েছে চন্দনা সূত্রধরের পরিবার ৫৪ শতক জমি কেনে। তাদের কাছে জমির খতিয়ান, দলিল থেকে শুরু করে সমস্ত কাগজপত্র রয়েছে কিন্তু তারপরও প্রতিবেশীরা তাদের প্রায় ২ শতক জমির মধ্যে টিনের বেড়া দিয়ে দখল করে নেয়। এনিয়ে তারা থানায় অভিযোগও দায়ের করেন।
এদিকে অভিযোগের ভিত্তিতে আজ ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশও। পুলিশ আমিন দিয়ে জমি মেপে ভাগ করার পরামর্শ দেন।
যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পরিবারের তরফে চম্পা সূত্রধর দাস বলেন একদাগে জমি রয়েছে তাদের। তার শ্বশুর ও জ্যেঠা শ্বশুরের নামে যতটুকু জমি রয়েছে সেখানেই তারা বেড়া দিয়েছেন। জমির কাগজ দেখে আমিন দিয়ে মাপার পর যদি জমি অন্য কেউ পায় দিয়ে দেবেন এমনটাও জানান তিনি।

