ডুয়ার্স, ১৬ এপ্রিল :
আগামী বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন। তাই বলা যায় হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। যেকারনে জোর কদমে প্রচার চালাচ্ছেন ধূপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। বৃহস্পতিবার সকাল থেকে চা বাগান অধ্যুষিত বানারহাটে ভোট প্রচার করেন তিনি। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে এই চা বাগান এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল। তাই এই এলাকা থেকে লিড পেতে শেষ মুহূর্তে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন চা বাগানগুলোতে ঢুকে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শুনেন পাশাপাশি রাজ্য সরকার চা বাগান শ্রমিকদের জন্য যা যা উন্নয়নমূলক কাজ করেছেন সমস্ত খতিয়ান তুলে ধরেন। এবার বানারহাটের চা বলয় থেকে এগিয়ে থাকবে তৃণমূল বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় ।

