দিনহাটা, ২৯ মে:
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটায় এবার তৈরি হল হোল্ডিং সেন্টার। মূলত অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বসবাসকারীদের আটকে রাখার জন্য মহকুমায় তৈরি হয়েছে এই বিশেষ হোল্ডিং সেন্টার। আর এই সেন্টার তৈরি হওয়ার ফলে সীমান্তবর্তী এলাকায় বাড়ছে আতঙ্ক। দিনহাটা শহরের পৌরসভার সামাজিক ভবন আপন ঘরেই তৈরি করা হয়েছে সেই হোল্ডিং সেন্টার সেখানে আটকে রাখা হচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী এবং যারা অবৈধভাবে এদেশে বসবাস করে রয়েছেন তাদের। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে তাদের সেখানে মোতায়েন করা হয়েছে দিনহাটা থানার পুলিশ বাহিনীকে। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে দেখতে গেলে দিনহাটা মহকুমা তিন দিক দিয়ে কাঁটাতার সীমান্ত ঘেরা। এই অবস্থায় অধিকাংশ জায়গায় নেই কাঁটাতার। এর ফলে থাক বলেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা অনায়াসে দিনহাটায় ঢুকে পড়েন। এর আগেও দিনহাটা থানার পুলিশ গতবছর এমন ৪৪ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। রাজ্যে পালা বদল হতেই অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ অনুপ্রবেশকারী এবং যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার কথা ও জানানো হয়। স্পষ্টতই শুভেন্দু অধিকারী বলেন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। তার কথামতোই কাজ শুরু হয়ে । আর সেই অনুপ্রবেশকারীদের জন্য তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার দিনহাটা শহরে।

