Onair Now Desk, 24.04.25:
মঙ্গলবার পহেলগাঁও-এ ভয়ংকর জঙ্গিহানার পর বুধবারই পাকিস্তানিদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল ভারত সরকার। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছিল ২ দিনের মধ্যেই ছাড়তে হবে ভারত। একই ঘোষণা পাকিস্তানের (Pakistan)। ভারতীয় দূতাবাসের উপদেষ্টাদের দেশ ছাড়ার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। এরই মাঝে বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে হামলা চালায় পাকিস্তানিরা। ভারতবিদ্বেষী জনতার আক্রমণ হয় দূতাবাসে, গেট ভাঙারও চেষ্টা করা হয়।

