কোচবিহার, ১৫ সেপ্টেম্বর
:আগামী ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর দীর্ঘায়ু কামনায় এবার এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি (BJP)। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে প্রদীপ তুলে দিয়ে দিনটি উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।
মঙ্গলবার কোচবিহারের ব্যস্ততম দাস ব্রাদার্স মোড়ে বিজেপির পক্ষ থেকে এই ‘আশীর্বাদের প্রদীপ বিতরণ’ কর্মসূচি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিজেপির কার্যকর্তারা স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় ব্যবসায়ী ও পথচলতি মানুষের হাতে প্রদীপ তুলে দেন। আগামী ১৭ সেপ্টেম্বর নির্দিষ্ট সময়ে এই প্রদীপ প্রজ্বলন করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এই বিশেষ আয়োজন প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বার্তা দিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল এখন তুঙ্গে।

