কোচবিহার, ২১ মার্চ :
ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান তৃণমূলের কিষান খেত মজদুর নেতা। যোগদান করেই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য খোকন মিয়ার
তৃণমূলের প্রার্থী তালিকায় কোচবিহারে কোনো সংখ্যালঘু প্রার্থী নেই। এই নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কিষান খেত মজদুর সংগঠনের
জেলা সভাপতি খোকন মিঞা। এবার নিলেন বড়ো সিদ্ধান্ত। ভোটের মুখে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করলেন তিনি। নিঃসন্দেহে এই যোগদান তৃণমূলের জন্য বড়ো ভাঙ্গন বলে মত রাজনৈতিক মহলের। এদিন কংগ্রেসের যোগদান করতে এসে আবেগ তাড়িত হয়ে পড়েন বর্ষিয়ণ এই নেতা।
কংগ্রেসের যোগদান করেই খোকন মিঞা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে বর্ষিয়ণ নেতৃত্বদের কোনো জায়গা নেই। সংখ্যালঘুদের শুধু মাত্র ব্যবহার করা হচ্ছে।

