কোচবিহার, ২ মে :
বর্ষা আসতেই কোচবিহার জেলা জুড়ে বাড়ছে মশার উপদ্রব। শহর থেকে গ্রাম, সকাল-সন্ধ্যা মশার কামড়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। সন্ধ্যা নামতেই ঘরে ঘরে বন্ধ হচ্ছে জানালা-দরজা।কোচবিহার শহরের বিভিন্ন এলাকা সাগরদিঘি, রাসমেলা ময়দান সংলগ্ন এলাকা, খাগড়াবাড়ি, নিউটাউন ইত্যাদি এলাকায় মশার উপদ্রব বেশি। স্থানীয়দের দাবি, খোলা ড্রেনে জমা জল, আবর্জনা এবং অনিয়মিত সাফাই এর জন্য দায়ী। কিছু ক্ষেত্রে পৌরসভার গাফিলতি রয়েছে বলেও অভিযোগ। এমতো অবস্থায় বাড়ছে মশাবাহিত রোগের উপদ্রব।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত দু’সপ্তাহে জ্বর নিয়ে হাসপাতালের আউটডোরে রোগীর সংখ্যা বেড়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া ছড়ানোর আশঙ্কা করছেন
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোচবিহার জেলায়। বৃষ্টির জমা জলে মশার বংশবৃদ্ধি আরও বাড়বে বলে আশঙ্কা। তাই এখন থেকেই পুরসভা ও সাধারণ মানুষ যৌথভাবে পদক্ষেপ না নিলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

