কোচবিহার, ১৩ মার্চ :
কোচবিহার থেকে ব্রিগেড সমাবেশ এর উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির বিধায়ক থেকে আরম্ভ করে বিজেপির কর্মীরা। ২৬শে নির্বাচনের আগেই এই সমাবেশকে পাখির চোখ করে দেখা হচ্ছে। বিজেপির নেতৃত্বরা জানিয়েছেন ২৬শে নির্বাচনের আগে এই সমাবেশ খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এই সমাবেশ থেকেই তৃণমূলের বিসর্জন হবে বলেই মনে করছেন বিজেপির নেতৃত্বরা।

