কোচবিহার ,২ আগস্ট
কোচবিহার শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরসভার বিশেষ অভিযান, রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা
কোচবিহার পৌরসভার পক্ষ থেকে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। পৌরসভার প্রশাসক -এর নির্দেশে এই অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সৌরভ চক্রবর্তী এবং কনজারভেন্সি নোডাল বিশ্বজিৎ লোধ।
জানা গিয়েছে, ঐতিহ্যর এই শহর কোচবিহারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন এলাকা থেকে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি অত্যাধুনিক মেশিনের সাহায্যে ড্রেনের ভিতরে জমে থাকা ময়লাও তুলে পরিষ্কার করার কাজ চলছে।
পৌরসভার পক্ষ থেকে সকল কোচবিহারবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, বাড়ির আবর্জনা যেন রাস্তায় না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা হয়। যদি কেউ প্রকাশ্যে রাস্তায় আবর্জনা ফেলেন, তাহলে পৌর আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সাধারণ মানুষ। তাঁদের মতে, এমন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান শহরের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

