মাথাভাঙ্গা, ২৫ মার্চ :
মাথাভাঙ্গা ২ নং ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায় নির্বাচনী প্রচারে মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক।এদিন ওই এলাকায় নির্বাচনী প্রচারের পাশাপাশি যোগদান সভাও অনুষ্ঠিত হয়।যেখানে তৃণমূল ছেড়ে ৪০ টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে দাবি।দলে যোগদান করা তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা এবং গলায় উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান নিশীথ প্রামানিক। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করাদের মধ্যে রাষ্ট্র বাদী সংখ্যালঘু পরিবার রয়েছে বলেও জানান।
প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক বলেন বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেককে ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ঘর এবং খট্টিমারি এলাকার বাসিন্দাদের দাবি মতো হাঁসখাওয়া সেতু করে দেওয়া হবে।

