on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ইস্টার্ন বাইপাসের দুঃসাহসিক চুরিকাণ্ডে গ্রেপ্তার এক
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

ইস্টার্ন বাইপাসের দুঃসাহসিক চুরিকাণ্ডে গ্রেপ্তার এক

Online Desk
Last updated: May 14, 2026 5:03 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১৪ মে :

 

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরাম পল্লীর বহুল চর্চিত চুরির ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। দীর্ঘ তদন্ত ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর গতকাল রাতে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম মধু কুমের, তার বাড়ি উত্তর একটিয়াশাল এলাকায় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত রবিবার বাড়ির মালিক সপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান, আলমারিতে রাখা লক্ষাধিক টাকা ও সোনার গয়না উধাও। অভিযোগ, প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা নগদ, বেশ কিছু সোনার অলংকার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই সূত্র ধরেই অভিযুক্তের খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে খবর। এরপর অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত চুরি যাওয়া টাকা বা সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। এদিকে, এলাকায় এর আগেও একই ধরনের চুরির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। দুষ্কৃতীরা কীভাবে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল, তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

You Might Also Like

‘আমি তৃণমূল নই, আমি এনসিপিআই’— কোচবিহারে স্পষ্ট বার্তা জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার
SIR নিয়ে অসন্তোষ প্রকাশ করে গণ–ডেপুটেশন কর্মসূচি পালন করল নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি
জলপাইগুড়ি জেলা কংগ্রেসের আজ থেকে অনশন মঞ্চ গান্ধীর মূর্তির পাদদেশে।
শিলিগুড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তিনগর বউবাজারে
মোদির ঐতিহাসিক নজির উদযাপন, আলিপুরদুয়ারে দীর্ঘায়ু কামনায় পুজো
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?