শীতলকুচি, ২৪ মার্চ :
বজ্রাঘাতে শীতলকুচিতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের মিরাপাড়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর মৃত ব্যক্তির নাম অনন্ত বর্মন বয়স প্রায় ৩৫।
জানা গেছে এদিন সকালে ওই ব্যক্তি জমিতে তামাক কাটতে যান। তারপর বৃষ্টি শুরু হলে বাড়ি ফিরে আসছিল জমিতে কাজ করা চারজন কৃষক। কিন্তু ফেরার সময় বজ্রাঘাতে অনন্ত বর্মন জমির পাশে রাস্তাতে লুটিয়ে পড়ে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিহর দাস ও ব্লক সভাপতি তপণ কুমার গুহ। তারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা।

