কোচবিহার, ২০ ডিসেম্বর :
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের জন্ম এবং মৃত্যু দিবস । শনিবার তার নামে নামাঙ্কিত কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে পালন করা হয় দিনটি । কলেজ ক্যাম্পাসেও হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন , মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল , রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক সহ অন্যানোরা।
প্রজাবৎসল কোচবিহারের এই মহারাজার নামে স্থাপিত হয়েছিল কোচবিহারের MJN হাসপাতালটি। যা অতীত কালের এই অঞ্চলের একমাত্র হাসপাতাল । বর্তমানে কোচবিহার সহ নিম্ন আসনের প্রচুর সাধারণ মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। বেশ কয়েক বছর আগে তার নামেই কোচবিহারের একমাত্র মেডিকেল কলেজটিও স্থাপন হয়। এদিনের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে মহারাজার কৃতিত্ব স্মরণ করা হয় ।

