কোচবিহার, ১২ ফেব্রুয়ারী :
বৃহস্পতিবার থেকে কড়া নিরাপত্তার সাথে কোচবিহারে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। ওটা জেলায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কুড়ি হাজার 651 জন । তার মধ্যে ৯৩৭৫ জন ছাত্র এবং ১১ হাজার ২৭৬ জন ছাত্রী রয়েছে । জেলায় ২৪ টি সেন্টারের আওতায় মোট ৯৪ টি ভেনুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে । করা নিরাপত্তার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রবেশ করানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে । যেকোনো ধরনের মোবাইল ফোন, সহ বৈদ্যুতিক যন্ত্রাংশ সম্পূর্ণ নিষিদ্ধ । কোন পরীক্ষার্থী এসবের সাথে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে । নিরাপত্তার খাতিরে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরেই উপস্থিত রয়েছে পুলিশ বাহিনী।

