মাথাভাঙ্গা, ১৭ ফেব্রুয়ারী :
সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন,তার আগে ময়দানে সমস্ত রাজনৈতিক দল। চলছে দেওয়াল লিখনের পাশাপাশি পোস্টারিং। কিন্তু মাথাভাঙ্গা শহরে তৃণমূল এবং বিজেপি উভয় দলের পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
মাথাভাঙ্গা শহরে ১১ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগানো হয়েছিল,আর সেই পোস্টার রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দেয় এমনটাই অভিযোগ তৃণমূলের।
অপরদিকে, মাথাভাঙ্গা শহরের ৭ নং ওয়ার্ডে বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
সবমিলিয়ে নির্বাচন ঘোষণার আগে এভাবে দলীয় পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি উভয় রাজনৈতিক দলের তরজা তুঙ্গে এখন মাথাভাঙ্গাতে।যদিও তৃণমূল এবং বিজেপি উভয় দলই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

