কোচবিহার, ৩ এপ্রিল :
আগামী ৫ই এপ্রিল কোচবিহারে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ময়দানে হবে এই জনসভা। প্রধানমন্ত্রী আগমনের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার মাঠে পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সভাস্থলের প্রতিটি প্রবেশপথ, নিরাপত্তা বেষ্টনী ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা খুঁটিয়ে দেখা হয়।

