শিলিগুড়ি, ২৩ মার্চ :
প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়িতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে চলেছে রামনবমী। আগামী ২৭ মার্চ সকাল ১০টা ১৫ মিনিটে মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রার সূচনা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের শোভাযাত্রায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডঃ সাধ্বী প্রাচী এবং বিশিষ্ট সমাজকর্মী সুলোচনা মানসী জাজোদিয়া। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে হিন্দি হাইস্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
জানা গিয়েছে, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫০টি মিছিল অংশগ্রহণ করবে। রামনবমী উপলক্ষে ইতিমধ্যেই শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও জোর প্রস্তুতি শুরু হয়েছে।

