দিনহাটা, ৯ মে :
এবারে রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় জয়জয় কার কোচবিহার জেলার দিনহাটা মহকুমার। এবছর মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করল দিনহাটার গোপালনগর এম এস এস হাই স্কুলের ছাত্র সৌগত পাল। প্রাপ্ত নম্বর ৬৮৮।সৌগত জানিয়েছে ভেবেছিলাম ভালো নম্বর পাব তবে এতটা আশা করিনি। ধরা বাধা নিয়মে নয় যখন ইচ্ছা তখনই পড়াশোনা করত। প্রতিটি বিষয়ের গৃহশিক্ষক থাকার পাশাপাশি অংক এবং ভৌতবিজ্ঞান বিষয়ের জন্য অতিরিক্ত গৃহ শিক্ষক ছিলেন। পড়াশোনাই মূল লক্ষ্য। তার বাইরে তেমন কিছু ইচ্ছে ছিলোনা সৌগতর।প্রিয় বিষয় ভৌত বিজ্ঞান। মা বাবার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের অবদান তার জীবনে গুরুত্বপূর্ণ।
ঠাকুরের কাছে দিনরাত বলেছি এত পরিশ্রম করে আমার সন্তান যেন ভালো জায়গায় পৌঁছতে পারে। পরিবারের সকলেই রয়েছেন কুর্শারহাটের বাড়িতে। ছেলের পড়াশোনার জন্য দীর্ঘ চার বছর ধরে ভাড়া থাকেন তারা।টিভিতে খবর শুনে আনন্দে আত্মহারা সৌগতর পরিবার। ভবিষ্যতে ভালো মানুষ হতে চায় সৌগত।

