জলপাইগুড়ি, ২৮ মার্চ :
জলপাইগুড়ি তে বৃদ্ধার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধারের ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য। জলপাইগুড়ি র বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বনিজ্যের হাট এলাকায় বাড়ির পেছন থেকে উদ্ধার সমিজা খাতুন নামে এক বৃদ্ধার মুন্ডুহীন মৃতদেহ। ভোর রাতে ঘর থেকে বেরিয়ে ছিলেন বৃদ্ধা। সকালে বাড়ির পেছন থেকে উদ্ধার হয় মুন্ডুহীন মৃতদেহ। প্রাথমিক তদন্তে খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা।

