on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র ফুলবাড়ি, জলকামান–টিয়ার গ্যাসে উত্তাল এলাকা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র ফুলবাড়ি, জলকামান–টিয়ার গ্যাসে উত্তাল এলাকা

Online Desk
Last updated: February 26, 2026 4:53 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি :

নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ফুলবাড়ি সংলগ্ন এলাকায়। মিছিল এগোতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে, মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর। আদিবাসী জনজাতিদের অভিযোগ, মুন্ডা বস্তিতে জমি-বিবাদকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে উত্তরকন্যার উদ্দেশে রওনা দেয় মিছিল। তবে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের কাছে পৌঁছতেই ব্যারিকেড ঘিরে শুরু হয় ধস্তাধস্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশ প্রথমে সতর্কবার্তা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে লাঠিচার্জ করা হয়। পরে জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়া হলে ভিড় কিছুটা ছত্রভঙ্গ হয়, যদিও এলাকায় দীর্ঘক্ষণ টানটান উত্তেজনা বজায় থাকে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। আহতের সংখ্যাও কম নয়—যদিও সরকারি ভাবে এখনও স্পষ্ট সংখ্যা জানানো হয়নি। প্রশাসনের তরফে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। এদিকে জনজাতি সুরক্ষা মঞ্চের নেতাদের বক্তব্য, “ন্যায়বিচার না পেলে আন্দোলন চলবে।” উত্তরকন্যা অভিযান ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা নির্বাচনের আগে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

You Might Also Like

কোচবিহারে বিজেপির ‘প্রবুদ্ধ সম্মেলন’, রাজ্যের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
শিলিগুড়িতে শিক্ষা নিয়ে এসএফআই-এর ডিআই কার্যালয় অভিযান
বিধানসভা আসনে রঞ্জন শীলশর্মার প্রার্থীপদ ঘোষণার পরই শিলিগুড়িতে পৌঁছাতেই তাকে ঘিরে দেখা গেল ব্যাপক জনসমাগম
যাচ্ছিল তৃণমূলের মিছিল।আর সেই সময় দুই যুবক বলে ফেলল জয় শ্রীরাম।ব্যাস,যা হওয়ার তাই হলো।এখন মাথায় ব্যান্ডেজ,আর সারা শরীরে ব্যথা।
কালচিনির ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত, ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের প্রস্তুতি জোরকদমে
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?