কোচবিহার, ১২ মার্চ :
SIR এর বিরুদ্ধে DM অফিসে অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জোড়ালো SUCI কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার SIR বাতিলের দাবিতে কোচবিহার DM অফিসে অভিযানের ডাক দেওয়া হয়। মিছিল করতে করতে কর্মী সমর্থকরা জেলাশাসকের দপ্তরের সামনে উপস্থিত হলে বাধা দেয় পুলিশ। অফিসে গেটে আটকে দেওয়া হয় তাঁদের। সেই গেট ঠেলে ভেতরে যেতে গেলে পুলিশের সাথে প্রবল ধস্তাধস্তি হয় পুলিশের।
SuCI এর দাবি, sir এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। বৈধ ভোটাররা হয়ে যাচ্ছে অবৈধ ফলে অবিলম্বে SIR প্রক্রিয়া বাতিল করতে হবে।

