জলপাইগুড়ি , ১৪ আগস্ট
অগ্যাত পরিচয় এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। তিস্তার রেল সেতু সংলগ্ন বিবেকানন্দপল্লি এলাকায় এই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার স্থলে কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক ও রেলের আর পি এফের আধিকারিকরা৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের পক্ষথেকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে৷
রেল সেতু সংলগ্ন এলাকায় আজ সকালে স্থানীয় বাসিন্দারা গরু চড়াতে গিয়ে দেখতে পায় আনুমানিক ২০-২৫বছর বয়েসের এক যুবকের গলাকাটা অবস্থায় রক্তাক্ত একটি মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েত ও পুলিশকে খবর দেওয়া হয়। কোতোয়ালি থানার আই সি ও ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার স্থলে যায়। মৃতদেহের পাশে তিনটি গ্লাস,একটি মদের বোতল,জলের বোতল পড়ে রয়েছে। এর থেকেই প্রথমিকভাবে অনুমান মদের আসর বসেছিল এবং তিনজন ছিল। সেই মদের আসর থেকেই এই যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কাটা হয় পাশাপাশি মৃতের গায়ে একাধিক ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজে পাঠিয়েছে৷ পাশাপাশি এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঘটনারস্থলটিকে দরি দিয়ে ঘিরে দিয়েছে। ফরেনসিক দল আসবে এই ঘটনায় এলাকায় বলে পুলিশ সুত্রের খবর। স্থানীয় দের দাবি এলাকাটি নির্জন থাকায় এখানে প্রায় প্রতিদিন বহিরাগতরা এসে মদের আসর বসায় এই জায়গায়। এই নেশার ঠেকের বিরোধীতা করায় স্থানীয় পঞ্চায়েত সদস্যাকেও হুমকির মুখে পরেতে হয়েছে৷ পুলিশকে একাধিক বার বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।জায়গাটি রেলের হওয়ায় রেলের পক্ষথেকে আর পি এফ আধিকারিকদের একটি দলও ঘটনার স্থলে এসে তদন্ত করছে৷ পুলিশ বর্তমানে এই মৃত যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে।

