জলপাইগুড়ি, ৬ এপ্রিল :
জল্পনা কল্পনার অবসান, মনোনয়নপত্র জমা করলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রীড়াবিদ স্বপ্না বর্মন। এদিন কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে জেলাশাসকের কার্যালয়ে আসেন তিনি।
উল্লেখ্য ক্রীড়াবিদ স্বপ্না বর্মন রেলে কর্মরত ছিলেন কিন্তু রেল দপ্তরকে না জানিয়েই তিনি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। যে কারণে রেল দপ্তর থেকে তার এনওসি পেতে সমস্যা হচ্ছিল। যা নিয়ে জনসভা থেকে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গতকাল রেলের তরফে এনওসি দেওয়া হয় আর এদিন মনোনয়নপত্র জমা দিতে জেলাশাসকের কার্যালয় হাজির হন স্বপ্না বর্মন।
এর পাশাপাশি এদিন ডাবগ্রাম- ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল শর্মা মনোয়নপত্র জমা করতে জেলাশাসকের কার্যালয়ে আসেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী জানান তারা জেতার ব্যাপারে আশাবাদী।

