মাথাভাঙ্গা,৮ মে
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ।প্রথম দশের তালিকায় স্থান দখল করে নিয়েছে মাথাভাঙ্গার সৃজা।সৃজা দেবনাথ মাথাভাঙ্গা গার্লস হাই স্কুলের ছাত্রী,তার বাড়ি মাথাভাঙ্গা শহরের ১১ নং ওয়ার্ডে।এবার মাধ্যমিকে ৭০০ নাম্বারের মধ্যে ৬৮৯ নাম্বার পেয়ে রাজ্যে নবম হয়েছে সে।তার এই সাফল্যে খুশি পরিবার পরিজন সহ এলাকাবাসীরাও।
সৃজা জানায় এই ফলে খুবই ভালো লাগছে তার,তবে ৬৯০ পার করতে পারলে আরও খুশি হোতাম।পড়াশোনার পাশাপাশি ঘুরে বেড়ানো গান শোনা এবং গান করতে ভালো লাগে তার। ভবিষ্যতে প্রশাসনিক বিষয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানায় সে।
শ্রীজা জানিয়েছে ইতিমধ্যে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছেন এবং পরবর্তীতে তিনি ইউ পি এস সি পরীক্ষায় অংশ নিতে চান এবং আইএএস ও ডব্লিউবিসিএস সফল হতে চান। শ্রীজা এই সাফল্যে খুশি তার বাবা-মা থেকে পরিবারের লোকজন।তারা জানিয়েছেন মেয়ের প্রতিটা সাবজেক্টেই শিক্ষক ছিলেন এ ছাড়াও স্কুলের শিক্ষকরা তাকে সহযোগিতা করতেন।

