on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: মালঙ্গি ঝোড়ার ভয়াবহ ভাঙনে আতঙ্কে সুভাষিণী চা বাগান, নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিন গুনছেন বাসিন্দারা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

মালঙ্গি ঝোড়ার ভয়াবহ ভাঙনে আতঙ্কে সুভাষিণী চা বাগান, নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিন গুনছেন বাসিন্দারা

Online Desk
Last updated: July 10, 2026 4:42 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, ১০ জুলাই:

 

নদীর জল আরও বাড়ছে কি না, সেই উদ্বেগে দিনের অধিকাংশ সময়ই মালঙ্গি ঝোড়ার ধারে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ নিরাপদ দূরত্ব থেকে, আবার কেউ ঝোড়ার একেবারে পাড়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। বর্ষার বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা মালঙ্গি ঝোড়া এখন কার্যত একটি প্রবল স্রোতস্বিনী নদীর রূপ নিয়েছে। কালচিনি ব্লকের সুভাষিণী চা বাগান সংলগ্ন এই ঝোড়ার ভয়াবহ ভাঙনে চা বাগানের বিস্তীর্ণ জমি এবং শ্রমিক মহল্লার শতাধিক পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্থানীয়দের দাবি, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মালঙ্গি ঝোড়ার জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। প্রবল স্রোতে প্রতিনিয়ত পাড় ভেঙে পড়ছে। ইতিমধ্যেই চা বাগানের বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ক্রমশ শ্রমিক আবাসনের দিকে এগিয়ে আসায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে যে কোনও সময় একাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে।

ভাঙনের প্রভাব শুধু চা বাগানেই সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই হাসিমারা বায়ুসেনা ছাউনির সীমানা প্রাচীরের একটি অংশও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে পরিস্থিতির গুরুত্ব আরও বেড়েছে।

বাসিন্দাদের অভিযোগ, গত বছর তোর্সা নদীর বাঁধ ভেঙে বিপুল পরিমাণ জল ও পলিমাটি সুভাষিণী চা বাগান এবং শ্রমিক মহল্লায় ঢুকে পড়েছিল। যদিও তখন বাগানের আউট ডিভিশন বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু সেই ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও স্থায়ী নদীবাঁধ নির্মাণ বা ভাঙন রোধে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।

স্থানীয়দের দাবি, বাঁধ নির্মাণ না হওয়ায় তোর্সা নদীর মূল স্রোত ধীরে ধীরে গতিপথ পরিবর্তন করে মালঙ্গি ঝোড়ার দিকে চলে এসেছে। বর্তমানে সেই প্রবল জলধারা ঝোড়াকে কার্যত নদীতে পরিণত করেছে। এর ফলে ভাঙনের গতি আরও বেড়েছে এবং প্রতিদিনই চা বাগানের জমি ক্ষয়ে যাচ্ছে। এখন সেই ভাঙন শ্রমিক মহল্লার দিকে দ্রুত এগিয়ে আসছে।

শ্রমিক সঞ্জয় রাউত বলেন, “নদী এখন আমাদের শ্রমিক মহল্লা থেকে মাত্র প্রায় ১২০ মিটার দূরে রয়েছে। এখানে প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবার বসবাস করে। আমরা সবাই আতঙ্কে রয়েছি। প্রয়োজনীয় নথিপত্র, কাপড়-চোপড় ও ঘরের দরকারি জিনিসপত্র আগেই গুছিয়ে রেখেছি। নদীর জল যদি আরও বাড়ে, তাহলে যে কোনও মুহূর্তে বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হতে পারে।”

অন্য এক বাসিন্দা সুরজ সিং বলেন, “সারাদিনে কতবার যে নদীর ধারে এসে জল দেখছি, তার হিসেব নেই। সবাই আতঙ্কে রয়েছি। বারবার এসে দেখছি জল আরও বাড়ছে কি না। যদি দ্রুত বাঁধ নির্মাণ না হয়, তাহলে এবারের বর্ষায় হয়তো পুরো গ্রামটাই নদীগর্ভে তলিয়ে যাবে।”

স্থানীয়দের দাবি, শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থা নয়, স্থায়ী নদীবাঁধ নির্মাণই এই সমস্যার একমাত্র সমাধান। পাশাপাশি তাঁরা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ভাঙনপ্রবণ এলাকায় সমীক্ষা চালিয়ে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণের আবেদন জানিয়েছেন।

বর্ষার বৃষ্টিতে নদীর জলস্তর আরও বাড়ার সম্ভাবনা থাকায় গোটা এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এখন প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সুভাষিণী চা বাগান ও শ্রমিক মহল্লার শত শত বাসিন্দা।

You Might Also Like

গয়নার শোরুমে ফের লুটের চেষ্টা, এআই ক্যামেরার সতর্কবার্তায় পুলিশের জালে দুই দুষ্কৃতী
“রায়মাটাংয়ে শুরু ‘বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্প’, এবার মথের পরিসংখ্যানেও নজর বক্সা বনকর্তাদের”
ভোট ঘোষণা আগেই ধূপগুড়িতে বিজেপির দেওয়াল লিখন
বারবিশা বিটের লেফরাগুড়ি বনবস্তিতে পূর্ণবয়স্ক বুনো হাতির রহস্যজনক মৃত্যু, তদন্তে বন বিভাগ
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভালো ফলাফল করার জন্য বিশেষ উদ্যোগ নিল তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।
TAGGED:#ALIPURDUAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?