আলিপুরদুয়ার, ১৩ জুন:
পরিবেশ দূষণ রুখতে এবং নাগরিকদের স্বাস্থ্য সচেতন সহ একাধিক সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। শনিবার সকাল নাগাদ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব সাইকেল দিবস উদযাপন করা হয়। জানাগেছে, মূলত জ্বালানি জাতীয় দূষণ রোধে এদিন প্রচার চালাতে বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করা হয়। এদিনের এই উদযাপনে সাইকেল চালানোর পাশাপাশি, এলাকার নাগরিকদের সেভ ড্রাইভ সেভ লাইফ, নেশা মুক্ত পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে নানান প্লে কার্ড নিয়ে সাইকেল রেলির আয়োজন করা হয়। আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম থেকে এই সাইকেল র্যালীর সূচনা হয়। সাইকেল র্যালীটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের ইনডোর স্টেডিয়ামে এসে শেষ হয়। এদিন জেলা প্রশাসনের এই সচেতনতা মূলক প্রচারে শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা ও অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের সাইকেল র্যালীতে উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিজ্ঞা, জেলাশাসক ময়ূরী ভাসু, জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ ও বিধায়ক পরিতোষ দাস সহ অন্যান্য জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

