আলিপুরদুয়ার, ১৫ মার্চ :
ব্রিগেড থেকে আগত বিজেপির স্পেশাল ট্রেনে দুষ্কৃতীরা ঢিল ছুড়লো।
যেটা জানা গিয়েছে শিলিগুড়ি জংশন স্টেশনে সামনে স্পেশাল ট্রেন দাড়িয়ে ছিল ঐ ট্রেনে হামলা হয়। সেই ট্রেনে কালচিনি ও মাদারিহাটের বিজেপি কর্মী ও সমর্থকরা ছিল।
এদিন আলিপুরদুয়ার জেলার হাসিমারা রেল স্টেশনে নেমে বিজেপি কর্মীরা জানান ঢিলে দুজন বিজেপি কর্মী শরীরে লাগে তারা সামান্য আহত হয়। বিজেপি নেতৃত্বরা জানান এভাবে বিজেপি কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা যাবেনা।

