শিলিগুড়ি, ১ মার্চ :
ভোটার তালিকার (এসআইআর) সংশোধন ঘিরে নতুন করে বিতর্ক। শিলিগুড়িতে ‘এসআইআর লিস্ট’-এ ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ–এর নাম বিচারাধীন দেখানো হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই উদ্বেগে পড়েছেন রিচার পরিবার।
পরিবারের দাবি, সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কেন তাঁর নাম বিচারাধীন তালিকায় রাখা হল, তা নিয়ে তাঁরা চিন্তিত। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয় মহলে।এই পরিস্থিতিতে আগামীকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন রিচা ঘোষের পরিবার। কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হবে বলে পরিবার সূত্রে খবর।

