০৭.০৫.২৫
ওয়েব ডেস্ক :
মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারত। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৮০ জন জঙ্গি নিকেশ হয়েছে। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি, সংখ্যাটা আরও বেশি। ভারতের এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে গেছে জৈশ–ই–মহম্মদ, হিজবুল মুজাহিদিন ও লস্কর–ই–তইবার মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি। জানা গেছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় হামলা জানিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ভারতের স্ট্রাইকে জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের অন্তত দশ জন মারা গিয়েছে। মৃতদের মধ্যে মাসুদের বোনও রয়েছে বলে সূত্রের খবর। যে নয় জায়গায় হামলা চালিয়েছে ভারত, তার মধ্যে বাহাওয়ালপুর এলাকাও রয়েছে। এখানেই থাকত মাসুদের পরিবারের মানুষরা। সূত্রের দাবি, ভারতের হামলায় এই জঙ্গিনেতার পরিবারের অন্তত ১০ জন নিকেশ হয়েছে। তার মধ্যে মাসুদের এক বোনও রয়েছে।

