কোচবিহার, ২৮ ফেব্রুয়ারি :
কোচবিহারের এস আই আর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। কোচবিহারে বাতিল ভোটার ১ লক্ষ ২১ হাজার ৭৯৬ জন ।
কোচবিহার জেলাশাসক দপ্তরের সাংবাদিক বৈঠক করে তালিকা ঘোষণা করলেন জেলাশাসক রাজু মিশ্রা।
আজ রাজ্য জুড়ে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপ ঘিরে সকাল থেকেই প্রশাসনিক দপ্তরগুলিতে ব্যস্ততা ছিলো চোখে পড়ার মতো।অক্টোবর ২০২৬-এ শুরু হয়েছিল এই এস আই আর প্রক্রিয়া। শুনানি এবং তথ্য যাচাই করে উঠেছে নাম গুলি।
এস আই আর এর আগে কোচবিহার জেলা জুড়ে ভোটার সংখ্যা ছিল ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন। এরমধ্যে মোট বাদ পড়েছে ১ লক্ষ ২১ হাজার ৭৯৬ জন । আনুমানিক বিচারাধীন রয়েছে ২ লক্ষ ৩৫ হাজার জন ভোটার। আজকের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমান ভোটার সংখ্যা ২৩ লক্ষ ৭৭হাজার ৯৬৭
তালিকার মধ্যে পুরুষ ভোটার ১২ লক্ষ ৩২ হাজার ৪৮২ জন
মহিলা ভোটার ভোটার ১১ লক্ষ ৪৫ হাজার ৪৬৪ জন এবং অন্যান্য
অন্যান্য ২১ জন
চূড়ান্ত তালিকায় মোট নাম বাদ পড়েছে
১ লক্ষ ২১ হাজার ৭৯৬ জন ।
SIR. প্রক্রিয়ায় এই পর্যন্ত
মোট নোটিস পেয়েছিল ৪ লক্ষ ২৬ হাজার ৪৭ জন।
আসন্ন নির্বাচনের আগে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

