শিলিগুড়ি, ৮ জানুয়ারী :
এসআইআর আবহের মধ্যেই বুধবার রাতে মহকুমা শাসকের অফিসের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অফিসের ম্যাজিস্ট্রেট রুমে এদিন আগুন লাগে । ঘটনায় রুমের একাধিক কম্পিউটার, প্রিন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর । যদিও আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । এই ব্যাপারে কোনও কিছু মন্তব্য করতে চাননি মহকুমা শাসক বিকাশ রুহেলা । সরথ সার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিক ভাবে মনে করছে দমকল । যদিও কোনও নথিপত্র পড়েনি বলেই জানিয়েছে দমকল কর্তারা।
এদিন আগুন লাগার এই ঘটনাটি ঘটে রাত এগারোটার দিকে । স্থানীয় সূত্রে খবর, ওই সময় মহকুমাশাসকের অফিস তালা বন্ধ অবস্থায় ছিল। মহকুমা শাসক অফিসার উল্টো দিকে থাকা একটি হোটেলের কর্মী মহম্মদ আক্রম বলেন, “কাজের ফাকে হঠাই দেখতে পাই, মহকুমাশাসক শাসকের ওপর তোলার জানলার ভেতরে আগুন জ্বলছে । এরপরই আমরা দমকলে খবর দিই ।” খবর পেয়েই চলে আসে দমকলের দুটো ইঞ্জিন । ছুটে আসে প্রধান নগর থানার পুলিশ কর্মীরাও । এদিকে, মূল গেট তালাবন্ধ থাকায় সেটা খোলার জন্য অফিসে কেউ রয়েছে কিনা, তার খোঁজ করা হয়। শেষমেশ তালা ভেঙে দমকল ও পুলিশ কর্মীরা ওপরে ওঠেন । খবর পেয়ে ছুটে আসেন মহাকুমা শাসকও । কুড়ি মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । যদিও এসআইআর আবহে এদিনের আগুনের ঘটনাকে শহর জুড়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে

