শিলিগুড়ি, ১৪ মার্চ :
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন–এর পক্ষ থেকে অবশেষে ভেঙে দেওয়া হল শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে নির্মিত চারটি দোকান। অভিযোগ, পুরনিগমের তরফে চারবার নোটিশ দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে দোকানটি সরানো হয়নি।
শনিবার সকালে পুরনিগমের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে অভিযানে নামেন। এরপর জেসিবি মেশিনের সাহায্যে দোকানটি ভেঙে ফেলা হয়। পুরো অভিযানের সময় উপস্থিত ছিল পুলিশ বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, রাস্তা ও সরকারি জমির ওপর অবৈধভাবে দোকানগুলি নির্মাণ করা হয়েছিল। এ নিয়ে দোকান মালিকদের একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি তা উপেক্ষা করেন। শেষপর্যন্ত নিয়ম মেনেই পুরনিগম এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এদিনের অভিযানের ফলে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুরনিগমের তরফে জানানো হয়েছে, শহরে অবৈধ দখলদারি রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

