on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন ২০২৬
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন ২০২৬

Online Desk
Last updated: December 18, 2025 4:27 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১৮ ডিসেম্বর:

শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি ম্যারাথন কমিটির উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা এবং শিলিগুড়ি ম্যারাথন কমিটির সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবছর এই ম্যারাথন দৌড় তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে—হাফ ম্যারাথন, ড্রিম রান এবং স্পেশাল চাইল্ড রান।

হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি রাখা হয়েছে ২০০ টাকা। এই দৌড়ে মোট ২১.১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে শুধুমাত্র পুরুষ প্রতিযোগীরাই এই বিভাগে অংশ নিতে পারবেন। শিলিগুড়ি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ভেনাস মোড়, সেবক মোড়, মাল্লাগুড়ি মোড়, চাম্পাসারি মোড় হয়ে চেক পোস্ট, ইস্টার্ন বাইপাস, ফুলেশ্বরী মোড়, অগ্রণী সংঘ ও গোপাল মোড় পেরিয়ে তরাই স্কুল মাঠে গিয়ে এই হাফ ম্যারাথন দৌড় শেষ হবে। এই বিভাগে প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা, তৃতীয় পঁচিশ হাজার টাকা, চতুর্থ পনেরো হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে দশ হাজার টাকা। এছাড়াও ষষ্ঠ থেকে দশম স্থানাধিকারীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।

ড্রিম রান বিভাগে ১২ বছরের ঊর্ধ্বে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। এই দৌড়ের এন্ট্রি ফি রাখা হয়েছে ২০ টাকা। শিলিগুড়ি কলেজ থেকে শুরু হয়ে ভেনাস মোড় ফ্লাইওভার, এনটিএস মোড় ও দাদাভাই মোড় হয়ে তরাই স্কুল মাঠে গিয়ে এই দৌড় শেষ হবে। এই বিভাগে মোট পাঁচটি নগদ পুরস্কার রাখা হয়েছে।

এছাড়াও স্পেশাল চাইল্ড রান শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণ থেকেই শুরু ও শেষ হবে। এই বিভাগে অংশগ্রহণকারী দশজন প্রতিযোগীকে নগদ পুরস্কার প্রদান করা হবে।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের শিলিগুড়ি ম্যারাথনে সর্বমোট দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে। এই ম্যারাথনের মাধ্যমে শহরের মানুষকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।

You Might Also Like

সক্রিয় মৌসুমি বায়ুর জেরে উত্তরবঙ্গে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গে নজর নতুন নিম্নচাপে
১১ মাস বকেয়া পারিশ্রমিক নিয়ে শ্রমিকদের স্মারকলিপি সিনিয়র ডিসিএম’কে
সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে হামলার অভিযোগ,দোকানে ভাঙচুর, মহিলাকে মারধরের অভিযোগ; উত্তপ্ত কোচবিহারের সাহেবেরহাট
বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিস্তা নদীর ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ
দিনে দুপুরে আলিপুরদুয়ার শহরের পৃথক ৪টি জায়গায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল
TAGGED:#marathon#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?