আলিপুরদুয়ার, ১৬ মার্চ :
চা বাগানের শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ ও কাল আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রতিটি চা বাগানে গেট মিটিং ডাক দিয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আজ অনেক চা বাগানে গেট মিটিং হয়েছে আগামীকাল ও গেট মিটিং হবে।
এদিন আলিপুরদুয়ার জেলার অধিকাংশ চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়েছে। ডুয়ার্সে নিউল্যাণ্ডস চা বাগানে গেট মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যসভা সা়ংসদ প্রকাশ চিক বড়াইক।

